দিনদুপুরে বরগুনায় পৌরসভা কার্যালয় ভাঙচুর, লুট

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম

বরগুনায় বেতাগী পৌরসভা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। এসময় বাধা দিতে গেলে পৌরসভার দুই কর্মকর্তাসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন একাত্তরকে জানান, ১০/১৫ জন দুর্বৃত্ত পৌর কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে ল্যাপটপ ও কিছু নগদ টাকা লুট করে। তাদের বাধা দিতে গেলে সহকারী কর নির্ধারক জামাল বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং অফিস সহায়ক আনিসুর রহমানকে পিটিয়ে আহত করার হয়। 

তিনি বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটের কারণ আমরা বুঝতে পারিনি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। 

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর পরই বরগুনা সদর থেকে নৌবাহিনীর দুটি টিম আলাদাভাবে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
বরগুনায় গৃহবধূকে হত্যায় স্বামী, সতিনসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর