মেঘনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:৩৪ পিএম

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ ধরা পড়ছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পুকুর এবং ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়েছে জেলেদের জালে।

এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছ ঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। একটু পর পর জেলেরা নদী থেকে মাছ শিকার করে আড়তে নিয়ে আসছেন। আর নৌকা বোঝাই সেই মাছ বিক্রি করে জেলেরা ফের মাছ ধরতে ছুটছেন নদীতে।

কিছুদিন আগেও দ্বীপ জেলা ভোলার জেলেদের মধ্যে ছিলো হতাশা। কারণ মেঘনা নদীতে সারাদিন জাল ফেলে পেয়েছেন গুটিকয়েক ইলিশ। উজানের কয়েক জেলায় সাম্প্রতিক বন্যা ভোলার জেলেদের হতাশা অনেকটাই কাটিয়ে দিয়েছে। একেই মনে হয় বলে, কারো সর্বনাশ, কারো পৌষ মাস।

সেখানকার জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন রকম পুকুরের মাছ। এতে দীর্ঘদিনের খরা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে মাছের আড়ত। বেচা-বিক্রি যেমন বেড়েছে, তেমনি হাসি ফিরেছে ভোলার জেলে এবং মাছের আড়তদারদের মুখে।

জেলেরা বলছেন, নদীতে ইলিশ কম। এমন অবস্থায় বন্যায় ভেসে গেছে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর জেলার মাছের ঘের, পুকুর, খাল-বিল, জলাশয়ের মাছ। আর সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়ছে জেলেদের জালে। এখন জাল ফেললেই মিলছে নানা প্রজাতির মিঠা পানির মাছ।

ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বন্যার কারণে উজানের জেলাগুলো থেকে ভেসে আসা এসব মাছ সাগরে যাবে না। নদীতেই থেকে যাবে এরা, ধরা পড়বে জেলেদের হাতে। বদ্ধ জলাশয়ে বেড়ে ওঠা এই মাছ নদীর মাছের উপরও কোন প্রভাব ফেলবে না।

রুই-কাতল-মৃগেল মূলত দেশের ভেতরের অঞ্চলে নদীর মিঠা পানির মাছ। সাগরের কাছাকাছি এলাকার মেঘনায় সাধারণত এসব মাছের দেখা মেলে কম। যেহেতু এসব মিঠা পানির মাছ, তাই সাগরের লোনা পানিতে যাবার সম্ভাবনা একদমইন নেই। বরং মোহনার কাছে ভিড় করায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে।

 

এআরএস
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও নির্বিঘ্নে বেড়ে ওঠা নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর