ডাক্তার পরিচয়ে সরকারি হাসপাতালের ওটি বয়ের কাণ্ড

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

অনেক দিন প্রবাসে ছিলেন আলমগীর হোসেন। ২০১১ দেশে ফিরে এক আওয়ামী লীগ নেতার হাত ধরে চাকরি নেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারে (ওটি) বয় হিসেবে। কিন্তু ওই বছরই আবারও তদবির করে চলে আসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। এরপর থেকেই ঘুরতে থাকে তার ভাগ্যের চাকা। বনে যেতে থাকেন ‘আঙ্গুল ফুলে কলা গাছ’। যদিও এর পেছনে কিছু আছে কিছু অপকৌশল। তবে একাত্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আদ্যোপান্ত।

আলমগীরের বাড়ি রামপুর বাজার সংলগ্ন পশ্চিম লাড়ুয়ায়। স্থানীয় ও একাধিক সূত্রে পাওয়া অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, আলমগীর নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এলাকায় চেম্বার খুলে বসেছেন। গ্রামের সাধারণ মানুষ প্রতিদিনই না বুঝে তার প্রতারণার শিকার হচ্ছেন। অথচ চাঁদপুর জেনারেল হাসপাতালে তার পরিচয় একজন ওটি বয় হিসেবে। কী করে একজন ওটি বয় চিকিৎসক বনে গেলেন, একাত্তর এবার সেই অনুসন্ধানে।

জানা গেলো, আলমগীরের বাড়ির নামফলকে ডাক্তার পদবি লেখা। শুধু বাড়িই নয়, পারিবারিক করবস্থানের নামফলকেও আলমগীরের নামের আগে ডাক্তার লেখা। তবে তার চেম্বারের সামনে কোনো সাইন বোর্ড দেখা যায়নি। এরপর একাত্তর নিশ্চিত হয়, আলমগীরের বিএমডিসির কোনো নিবন্ধন নম্বর নেই। অর্থাৎ তিনি কোনোভাবেই সরকারি বা বেসরকারি চিকিৎসক নন। নামের আগে যে ডাক্তার পদবী, তা শুধুই প্রতারণা।

রামপুর বাজারের একজন ওষুধ ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি নিজে এই বাজারে গত ৩০ বছর ব্যবসা করলেও অবস্থা আগের মতোই। কিন্তু আলমগীর হোসেন সরকারি হাসপাতালের ডাক্তার পরিচয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। সাধারণ মানুষ বুঝে না বুঝেও তার চিকিৎসা নিতে আসেন। আর সরকারি আইন প্রয়োগকারী সংস্থাও তার এই ভুয়া ডাক্তার পরিচয় বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

একাত্তর যখন শতভাগ নিশ্চিত আলমগীর চিকিৎসক নন, তখন সরাসরি তার মুখোমুখি হয়। এসময় অকপটে আলমগীর স্বীকার করেন, নামে আগে ডাক্তার পদবি লেখা উচিত হয়নি। তবে রামপুর বাজারে বিকেলে পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখছেন। করছে খৎনাও। তবে জানান, পল্লী চিকিৎসকের কোর্স তিনি করেছেন। 

চিকিৎসক না হয়ে কেন এই পরিচয় দিচ্ছেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, এলাকার লোকজনই আমাকে ডাক্তার বলে ডাকে। সেই জন্যই ডাক্তার লিখি। চিকিৎসক পরিচয় দেয়া আমার ঠিক  হয়নি। এটি লেখাও ভুল হয়েছে। তবে এখন থেকে আর এই পরিচয় দেবো না।

এ নিয়ে কথা হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমার হাসপাতাল এরিয়ার মধ্যে কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম করলে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখি। কিন্তু আলমগীর তার এলাকায় কী পরিচয় দেন কিংবা কী করেন সে বিষয়ে আমি অবগত নই।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২৯ এর উপধারা ১ ও ২ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না এবং উল্লেখিত ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন, এই ধরণের ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার মানে হচ্ছে ওই ব্যক্তি দেশের আইন এবং সংবিধান লঙ্ঘন করেছেন। এই বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে।

একাত্তর/এসি
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর