চাঁদপুরে আগুনে পুড়লো ১২ দোকান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

চাঁদপুরে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায়। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এ আগুন বৈদ্যুতিক শট সার্কিট থেকে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে জেলার দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর/ কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসায়ীদের দাবি, এই আগুনের তাদের ক্ষতির পরিমাণ কোটি টাকা।

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর