জুলাই শহীদ কন্যাকে ধর্ষণে আরও এক তরুণ গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৫, ১০:০৯ পিএম

পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদ কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই মামলায় সব আসামিকেই (তিন) গ্রেপ্তার হলো।

রোববার (১১ মে) বিকেল পাঁচটায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই তরুণের নাম ইমরান মুন্সি (১৮)।

পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, ইমরানকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর আগে গ্রেপ্তার দুই আসামি সাকিব মুন্সি ও সিফাত মুন্সি যশোর কিশোর সংশোধনাগারে রয়েছে। 

তিনি জানান, ইমরানের নাম প্রথমে এজাহারে ছিলো না। পুলিশের তদন্তে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে তার নাম যোগ করেন। 

এদিকে ইমরানের গ্রেপ্তারের খবরে পর ভিকটিম লামিয়ার মা রুমা বেগম অপরাধীর ফাঁসির দাবি জানিয়েছেন। 

মামলার সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের কন্যা পটুয়াখালীর দুমকির আলোচিত (লামিয়া আক্তারকে) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গত ছয় মে তিন কিশোরের বিরুদ্ধে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন দুমকি থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। 

১৮ মার্চ বাবার কবর জিয়ারত করে দাদাবাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে দুমকি উপজেলার নলদোয়ানী গ্রামে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া আক্তার। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে দুই জনকে আসামি করে দুমকি থানায় পরদিন ১৯ মার্চ মামলা দায়ের করেন। পরে এজাহারভুক্ত শাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামের দুই কিশোরকে আইনের আওতায় এনে যশোর শিশু সংশোধনাগারে পাঠায় পুলিশ। 

মামলার তদন্ত চলাকালে গত ২৬ এপ্রিল রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকার ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, মানসিক চাপ ও হতাশায় সে আত্মহত্যা করেছে। 

পরদিন ২৭ এপ্রিল সন্ধ্যায় গ্রামের বাড়িতে তার বাবা জুলাই আন্দোলনের শহীদ জসিম হাওলাদারের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 

গত বছরের জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ১০ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন হাওলাদার। 

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর