হত্যা মামলায় গ্রেপ্তার ইউটিউবার তৌহিদ আফ্রিদি

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১:১৪ পিএম

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, তৌহিদকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এ মামলায় শেখ হাসিনাও আসামি। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। 

এর আগে, ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় তৌহিদের বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গুলশান থেকে তাকে গ্রেপ্তারের পর দিন তাকে রিমান্ডে নেওয়া হয়।

১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটি জানায়, তৌহিদ শুধু বর্তমান সরকারের সময়ে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

ওই দিন সন্ধ্যায় জেআরএ-এর ফেসবুক পোস্টে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। 

একাত্তর/এসি
জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ফ্যাসিস্টের দোসর ও জুলাই হত্যা মামলার আসামি আখ্যা দিয়ে ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাহারে বিএনপিকে উকিল নোটিশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা চীনে ঘাঁটি গড়া একটি বিশাল সাইবার হ্যাকিং অভিযান ব্যর্থ করে দিয়েছে। এই হ্যাকিং নেটওয়ার্কটি মার্কিন বিচার বিভাগ, মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় বুধবারের আকস্মিক বন্যার পর আরও এক প্রলয়ংকরী দ্বিতীয় প্লাবনের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা- ইন্টারন্যাশনাল সেন্টার...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এক প্রলয়ংকরী মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিব্বতের জিরোং পোর্ট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুহূর্তের মধ্যে কীভাবে এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর