ভোলার চরফ্যাশনে মাদক সেবীদের বিরুদ্ধে কথা বলায় কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

ভোলার চরফ্যাশন উপজেলায় মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। নিহত ভুট্টু একই এলাকার আক্তারুজ্জামান সৈয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্থানীয় একদল মাদক সেবী আব্দুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙে যায় বলে পরিবারের দাবি। ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আব্দুর রহিম ভুট্টুর সঙ্গে অভিযুক্তদের কথাকাটাকাটি হয়।

এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

একাত্তর/আরএ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর