ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণে গ্রেপ্তার তিন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

ভোলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তজুমদ্দিন থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- অটোরিকশা চালক মো. রাকিব ও তার দুই সহযোগী মো. জুয়েল এবং আল আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধর্মীয় অনুষ্ঠান কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ওই নারীকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে আসামিরা। পরে তাকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) একাধিক দল যৌথভাবে অভিযান চালিয়ে রাতেই মামলার প্রধান আসামি অটোরিকশা চালক মো. রাকিবসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মামলায় জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর