ঈদযাত্রায়র লঞ্চে ছিনতাইকারীর বিষে নিঃস্ব হলো এক পরিবার

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে  শনিবার (২১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তাফিজুর কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তার পরিবার সূত্রে জানা গেছে, ঈদে স্বজনদের সঙ্গে সময় কাটাতে শুক্রবার দুপুরে ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, লঞ্চে যাত্রাপথে কয়েকজন অপরিচিত ব্যক্তি মোস্তাফিজুরের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তারা তাকে পানি পান করতে দেন। সেই পানি পান করার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, এই সুযোগে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

শুক্রবার রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে অচেতন অবস্থায় মোস্তাফিজুরকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. শামসুল আলম বলেন, শুক্রবার রাতে অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মোস্তাফিজুরকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন। তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হলেও সকালে তিনি মারা যান। তিনি আরও জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও বিষক্রিয়ার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক সমিরণ মন্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়েছিল। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর