খুঁটিতে বেঁধে কুকুর পিটিয়ে হত্যায় আসামি দুই, গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

পটুয়াখালী সদর উপজেলায় দুটি পোষা কুকুরকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অভিযুক্ত আসামিরা হলেন—সদর উপজেলার দক্ষিণ বাদুরা এলাকার মনজু হাওলাদার (৫০) ও জহির হাওলাদার (৪৫)। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিযাপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেনের পালিত দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়। এরপর কাঠের বাটাম ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে কুকুর দুটিকে হত্যা করা হয়।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পিটিয়ে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমানের নজরে আসে। তিনি সরেজমিনে বিষয়টি যাচাই-বাছাই করে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা ও দণ্ডবিধির ৪২৮ ধারা যুক্ত করা হয়েছে।

পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মনজু ও জহির হাওলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার বাদি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর মাধ্যমে ঘটনাটি জানতে পারি। বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার সত্যতা পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী মামলা করা হয়েছে। আশা করছি, তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাঁসকে কামড় দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুজন এক প্রতিবেশীর রান্নাঘরের পাশ থেকে কুকুর দুটিকে ধরে এনে পিটিয়ে হত্যা করেন। তবে স্থানীয়দের দাবি, হাঁস কামড়ানোর ঘটনার সঙ্গে এই কুকুর দুটির কোনো সম্পৃক্ততা ছিলো না। বিনা বিচারে কুকুর দুটিকে হত্যার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়।

একাত্তর/এসি
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর