মেঘনায় যাত্রীবাহী নৌকা ডুবির পর একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৩৪ এএম

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার সকালে হাতিয়ার আঠারবেকীর কাছের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান (৪০) হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।

হাতিয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার প্রবির কুমার জানান, শুক্রবার বিকেলে হাতিয়ার চরআতাউর সংলগ্ন এলাকা থেকে একটি যাত্রী পারাপারের ইঞ্জিন চালিত বোট ৩৫ জন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী কোরালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু মেঘনায় ঢেউয়ের ধাক্কায় নদীর মাঝে নৌকাটি ডুবে যায়। এসময় আশপাশে থাকা অন্য নৌকার সহযোগিতায় সবাইকে উদ্ধার করা সম্ভব হলে শাহজাহান তলিয়ে যায়।

খবর পেয়ে কোস্টগার্ড নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান নামে এবং সকাল সাতটার তার মরদেহ উদ্ধার করে। দেহটি তমরদ্দি পুলিশ ফাঁড়িতে আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করেছে কোস্টগার্ড।

 

একাত্তর/আরএ
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
ভরা মৌসুমেও মেঘনায় জেলের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তার ওপর মা ইলিশ রক্ষায় নদীতে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ফলে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে লক্ষ্মীপুরের অর্ধলক্ষ জেলে এখন মানবেতর...
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর