তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৪১ এএম

অব্যাহত ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে চতুর্থ দফায় বেড়েছে লালমনিরহাটের তিস্তার পানি। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তা সংলগ্ন এলাকায়।

শনিবার সকাল ৬টা থেকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে তিস্তা পারের ৫৩টি চরের নিম্নাঞ্চলে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় ৩০ হাজার পরিবার। এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, শনিবার বিকাল নাগাদ জেলার পাঁচ উপজেলার ৫৩টি চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিতে পারে। তবে পানি দ্রুত নেমে গেলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।  

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পানিবন্দী পরিবারদের তালিকা করে দেয়া হয়েছে। তালিকা হয়ে গেলে শুকনো খাবার বিতরণ করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়া হয়েছে।

এদিকে তিস্তার গজলডোবা ব্যারেজ দিয়ে রেকর্ড পরিমাণ পানি ছেড়েছে ভারত। শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল চারটার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ দুই লাখ এক হাজার ৬৪৭ কিউসেক পানি বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তা সংলগ্ন এলাকায়।

শুক্রবার সকাল ৯টায় ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল তিনটায় পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

একাত্তর/আরবিএস  
বিদেশের মুখাপেক্ষী না হয়ে দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবীব দুলু।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষাসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নদী তীরে মশাল প্রজ্বলন করে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচি পালন করেছে...
তিস্তা পাড়ের ভুক্তভোগীদের দাবি, এবার তাদের বাঁচা-মরার লড়াই। পানির হিস্যা আর মহাপরিকল্পনা বাস্তবায়নে দুর্ভাগ্যের অবসান শেষেই ঘরে ফিরবেন তারা।
উজানের ঢল আর টানা বৃষ্টির কারণে নীলফামারীতে তিস্তা নদীর পানি বাড়ছে। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর