বিদেশী পিস্তলসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম

নোয়াখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে সদরের এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধারসহ আসামি গ্রেপ্তারের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামি রাজীব পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়িতে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শোয়ার কক্ষের একটি প্লাস্টিকের রেকের মধ্যে কিছু একটা লুকানোর চেষ্টা করে আসামি রাজীব। পুলিশ এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করেন তিনি। পরে পুলিশ তার দেখানো স্থান থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। 

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলাকালে আসামি রাজীবকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

 

একাত্তর/জো
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর