মানহানির মামলায় সাংবাদিক পিন্টু ও তুহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম

দৈনিক বাংলার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (সদর) বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, চলতি বছরের গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক প্রকাশিত সংবাদে ‘মনগড়া তথ্য দিয়ে ২০ জনকে টার্গেট’ করে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দৈনিক যুগান্তরের তখনকার স্টাফ রিপোর্টার, বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও ছিল। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ডিবি পুলিশের ওসি পরিদর্শক সুজন কান্তি বড়ুয়াকে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তকারি কর্মকর্তা ছয় মাস তদন্ত শেষে গত ১৫ জুন আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।

আদালত গত ৬ জুলাই দুই সাংবাদিককে ২৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গত ২৭ আগস্ট তারা আদালতে হাজির না হওয়ায় দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (সদর) পেশকার আমির হোসেন বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার দুই আসামীকে ২৭ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, বিগত ৬ মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারি কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসামিরা হাজির না হওয়ার কারনে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

কেএসএইচ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর