ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে ডা. আশীষের মতবিনিময়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।    

বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি তার বক্তব্যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অবহেলিত সরাইলের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীক এখন সময়ের দাবি বলে ব্যক্ত করেন। 

বক্তব্যে তিনি নিজের মহাপরিকল্পনার কথা ব্যক্ত করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- এলাকার ঐতিহাসিক ব্যক্তিবর্গের স্মৃতিময় স্থানকে দখলমুক্ত করে রক্ষণাবেক্ষণ, ধরন্তীঘাটসহ বিভিন্ন জলাশয়ের সৌন্দর্যবর্ধন করে পর্যটনশিল্পে রুপান্তর, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কমপ্লেক্স নির্মাণ, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, সরাইল-আশুগঞ্জ মহাসড়কে আধুনিক ট্রমা সেন্টার নির্মাণ, আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত রাস্তাগুলোতে পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, সরাইল ও আশুগঞ্জের স্কুলগুলোর আধুনিকায়ন এবং সরকারি কলেজের মানোন্নয়ন, সরাইল-আশুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন ও ইউনিয়ন সাব-সেন্টারগুলোতে চিকিৎসকদের মানসম্পন্ন আবাসন ব্যবস্থা।

সর্বোপরি সরাইল-আশুগঞ্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক প্রেসক্লাব সেক্রেটারি জাবেদ রহিম বিজনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা: আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং প্রচারণামূলক কাজে তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরাইল উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক -১ সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, সরাইল উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জেনারেল এবং ত্রিতাল সঙ্গীত নিকেতন এর অধ্যক্ষ সঞ্জীব দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার মহাসচিব সঞ্জীব ভট্টাচার্য্য ও সরাইল উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, সরাইল-এর সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী ।

আরবিএস  
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর