গোসলে নেমে দুই বোনসহ তিন শিশু নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন কন্যাশিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বাঁশকাইট পশ্চিমপাড়ার বাসিন্দা সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং কাউসার মিয়ার মেয়ে সাদিয়া (৭)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই দুপুরে গ্রামের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় সমবয়সী দুই বোন ও তাদের বান্ধবী। দীর্ঘসময় পরেও ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটের পাশে জুতা ভাসতে দেখে লোকজন। পরবর্তীতে পুকুরে সন্ধান করে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বিবেচনা করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর