কাশ্মীরে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম

কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত পর্যটন কেন্দ্র ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন বাংলাদেশি পর্যটকের বাড়ি চট্টগ্রামে। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ওই তিনজন। সেখান থেকে কাশ্মীরে বেড়াতে গিয়ে তারা অগ্নি দুর্ঘটনায় পড়েন।

নিহত তিন পর্যটকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

নিহতরা হলেন- রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত ও ঠিকাদার মো. মাঈনুদ্দীন।

সরেজমিনে চট্টগ্রামে নিহত প্রকৌশলী অনিন্দ্য কৌশলের বাড়িতে গিয়ে দেখা যায় দেয়ালে টাঙানো মেয়ের জন্মদিবস উদযাপনের ছবি। বাবার সাথে তোলা সেই ছবি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে নিহত প্রকৌশলীর চার বছরের শিশু সন্তান অনন্বয়ী স্পৃহা। সে এখনও জানে না- বাবা তার, ফিরবে না কোনোদিন।

অনিন্দ কৌশল ছিলেন রাঙ্গামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। তার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে রোববার সকালে চট্টগ্রামের আশকার দিঘীর পাড়ের অনিন্দ্যের বাসায় সমবেদনা জানাতে আসেন আত্মীয় স্বজন-সহকর্মীরা। বেড়াতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

অনিন্দ্যের বাবা স্বপন কুমার নাথ জানান, তারা কাশ্মীরে ঢুকে যাওয়ার পর রাত হয়ে যাওয়ায় বাধ্য হয়েই ওখানে ছিলো।

শোক চলছে গণপূর্ত বিভাগে আরেক প্রকৌশলী ইমন দাশগুপ্তের পাঁচলাইশের বাড়িতেও।

ইমন দাশ গুপ্ত সম্পর্কে জানতে চাইলে আবেগ আপ্লুত হয়ে পড়েন চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ। বলেন, এখনও বিশ্বাস করতে পারছি না ইমন নেই। ভারতের পত্র-পত্রিকার খবর থেকে শুরুতে আমরা ঘটনা জানতে পারি। পরে সেখানকার অথরিটি পরিচয় নিশ্চিত করেছে। আমরা পরিবারের একজনকে হারালাম।

শোক চলছে গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইমন দাশগুপ্তের পাঁচলাইশের বাড়িতে। ইমেজ: একাত্তর

ইমন দাশের অন্য স্বজনরা দ্রুত দেশে মরদেহ ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, দুই দেশের সরকারের কাছে আমরা দ্রুত দেশে মরদেহ ফিরিয়ে আনার দাবি জানাই।

মাঈনুদ্দীন বাড়ি রাউজান উপজেলায়। মাঈনুদ্দীনের নিকটাত্মীয় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, গত ৩ নভেম্বর তারা তিনজনই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখান থেকে তারা কাশ্মীরে বেড়াতে যান। এর মধ্যে গতকাল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার সকাল ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি হাউজবোটে আগুন লাগে এবং পরে তা পাশে নোঙ্গর করে রাখা আরও চারটি হাউজবোটে ছড়িয়ে পড়ে।

পুড়ে যাওয়া পাঁচটি হাউজবোটের মধ্যে একটিতে তিন বাংলাদেশি পর্যটক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন সাতজন।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
জেলার  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সবশেষ তথ্যমতে, এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তাদের সহায়তা করছে...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর