রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র বিক্রি করা এনজিও কর্মী গ্রেপ্তার

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

কক্সবাজারে এক এনজিও কর্মীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। 

সোমবার সন্ধ্যায় শহরের ছয় নম্বর ফেরি ঘাট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আরিফুল্লাহ আরিফ। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘর পাড়ার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ খবর জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি জানান, আরিফুল্লাহ ব্র্যাকের কর্মী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন। গেলো এক বছর ধরে আরিফ রোহিঙ্গা সন্ত্রাসী বা বিশেষ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। প্রতিটি আগ্নেয়াস্ত্রের দাম ধরা হতো ১৮ হাজার টাকা। অস্ত্রগুলো তৈরি হতো মহেশখালীর গহীন পাহাড়ে।

এ বিষয়ে এক লিখিত বিবৃতিতে ব্র্যাক জানিয়েছে, কক্সবাজারে ব্র্যাকের একজন প্রজেক্ট স্টাফ গ্রেপ্তারের ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। আমরা এই প্রজেক্ট স্টাফের চুক্তি বাতিল করেছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্পূর্ণ সহযোগিতা করবো।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এনজিও কর্মী পরিচয় এর আগেও কয়েকবার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচার করেছেন আরিফ। এনজিও কর্মী পরিচয়েই ক্যাম্পে বার বার অস্ত্র নিয়ে যেতেন আরিফ। তাদের সিন্ডিকেটের ব্যাপারে তথ্য নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে আটক করা হবে। আরিফের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর