ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে এখনও নিখোঁজ ২৫ জেলে

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২৫ জেলের এখনও খোঁজ মেলেনি। তাদের সন্ধানে প্রশাসন, পরিবার এবং ট্রলার মালিকরা সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদীতে অভিযান শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে তারা নিখোঁজ হয়েছেন। 

গেলো ১৫ নভেম্বর জেলার রাঙ্গাবালী এলাকা থেকে ৩টি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান ওই ২৫ জেলে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গেলো পাঁচদিন ধরে নিখোঁজ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিনটি ফিশিং বোটসহ ২৫ জেলে। যাদের কারও সন্ধান না পাওয়ায় জেলে পরিবারে চলছে হাহাকার।

জেলে পরিবারগুলো বলছে, বুধবার তিনটি ট্রলারে করে মোট ২৫ জন মাছ ধরার উদ্দেশে সাগরে রওনা দেন। কিন্তু এলাকার বাকি জেলেরা ঘূর্ণিঝড়ে পরিবারের সাথে যোগাযোগ করলেও এই ২৫ জনের কারোই কোনো খবর পাওয়া যায়নি।

মৎস্য সমিতির সভাপতি জানান, সবশেষ বৃহস্পতিবার তাদের সাথে যোগাযোগ হয়। ঝড়ের পর আর যোগাযোগ হয়নি।

কোড়ালিয়া মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, আমরা নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং সারা বাংলাদেশের থানায় এ বিষয়ে জানিয়েছি। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। 

পুলিশ বলছে, জেলেদের সন্ধানে সুন্দরবনসহ আশেপাশের নদীতে অভিযান চলছে। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, তিনটি ট্রলারে মোট ২৫ জন জেলে ট্রলারসহ নিখোঁজ হন। তাদের সন্ধানে অভিযান চলছে। মালিকপক্ষও তাদের খুঁজছে। তাদের সন্ধানে সব চেষ্টা অব্যাহত আছে। 

বিশেষজ্ঞরা বলছেন, গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোর অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস ট্র্যাকার থাকার পাশাপাশি জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট থাকা দরকার। এছাড়া আবহাওয়ার পূর্বাভাসের জন্য রেডিও সিস্টেমেরও প্রয়োজনীয়তা রয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, জিপিএস ট্র্যাকারের পাশাপাশি এমন একটি ডিভাইস থাকা দরকার, যাতে তারা বিপদে আছে এই সংবাদটা আমাদের দিতে পারে। এর পাশাপাশি জেলেদের পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা এটা নিশ্চিত করা ছাড়া ঘাট থেকে কোনো বোট যেতে দেয়া উচিত না। 

নিখোঁজ জেলেদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন স্বজনরা। 

 

আরবিএস  
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর