অবরোধের আগুনে প্রাণ হারালেন ট্রাকের সহকারী

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম

বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার অবরোধ শুরুর আগের রাতে খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ট্রাকের সহকারী মারা গেছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ট্রাকটির সহকারীর মৃত্যু হয়।

তার নাম বেলাল হোসেন (৩৫)। তিনি জেলার মাটিরাঙা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার মো. জাহিদুল হকের ছেলে।

এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক নুরুল আজম তাকে জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা শাখার সহ সভাপতি বলে দাবি করেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মো. তারিকুল ইসলাম জানান, বেলালের শরীরের ৮৪ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে রোববার ২৬ নভেম্বর গভীর রাতে রাতে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় চালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই আগুনে ট্রাক চালক ইসাহাক ও সহকারী বেলাল দগ্ধ হন।

তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ২৮ নভেম্বর বেলাল ঢাকায় ভর্তি করা হয়। 

গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানান, ট্রাকে আগুনের ঘটনায় চালক মো. ইসহাক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয় বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা হাজতে আছেন। বেলালের মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হবে। ঢাকায় ময়নাতদন্ত শেষে লাশ মাটিরাঙ্গায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর