পাহাড়ে অস্ত্র কারখানা, বিপুল সরঞ্জাম উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

কক্সবাজারের গহীন পাহাড়ে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার খোঁজ পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০ আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ওই কারখানা থেকে দুই জনকে আটক করা হয়েছে। 

বুধবার সকালে জেলার রামু উপজেলার ঈদগদ ইউনিয়নের তুলাতুলি গ্রামের গহীন পাহাড়ে অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।

আটকরা হলেন- সাহাব উদ্দিন ও লালমিয়া। তারা অস্ত্র তৈরির কারিগর বলে জানা গেছে।

অভিযান শেষে র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, আগে থেকে আটক অস্ত্র কারবারি জাফর ও মইন উদ্দিনকে নিয়ে কক্সবাজার থেকে দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে ওই অস্ত্র কারখানা শনাক্ত করা হয়। পরে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।

তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে অস্ত্রের চাহিদা বেড়েছে। তাই অস্ত্র ব্যবসায়ীরাও পুরোদমে অস্ত্র তৈরি ব্যস্ত। শুধু তাই নয়, সীমান্তে সংঘর্ষ, রোহিঙ্গা ক্যাম্প, চিংড়ি ঘেরসহ নানা জায়গায় আধিপত্য বিস্তারের জন্য চাহিদা বাড়ায় ঈদগড়সহ কয়েকটি পাহাড়ে অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। এসব এসব কারখানা শিগগিরই ধ্বংস করা হবে।

তিনি জানান, চলতি বছরে জেলা থেকে ১৩৫টির মতো দেশি-বিদেশ অস্ত্র, ৪৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, ঈদগড়ের বাসিন্দারা ভালো নেই। প্রতিদিন অপহরণসহ নানা অপরাধে তারা অতিষ্ট। সব অস্ত্রধারীদের ধরলে তারা ভালো থাকবেন।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর