ছোট ভাইয়ের রডের আঘাতে মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম

লক্ষ্মীপুরের শাকচরে ছোট ভাইয়ের রডের আঘাতে মেজো ভাই নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাহফুজ হোসেন পলাতক।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে সাহেদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক বিতণ্ডার জেরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মাহফুজ রডের লাঠি দিয়ে বড় ভাই জাহাঙ্গীরকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফ উদ্দিন আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভরা মৌসুমেও নদী-সাগরে জাল ফেলে আগের মতো মাছ পাচ্ছেন না তারা। এতে জ্বালানি, বরফ, খাবার ও শ্রমিকের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের।
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আল-কায়দা জঙ্গিদের যাত্রীবাহী বিমান হামলার ২৫ বছর পর, ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি তাদের সহযোগীদের বিস্তৃত...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর