চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর নির্বাচনী প্রচারে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন জব্বারের সমর্থক জিয়াতুর রশিদ মিঠু। সন্ত্রাসীরা তার হাত কেটে ফলেতে চায়। তবে, তিন আঙুলে আঘাত পেয়েছেন।

এই ঘটনায়, চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ থেকে জানা যায়, জোয়ারা ইউনিয়নের নগরপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর পক্ষে প্রচারে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে আমিন আহমেদ চৌধুরী রোকন, সরোয়ার মেম্বার, জসিম উদ্দিন মন্টু, সাজ্জাদ, মফিজুল আলম, আমিনুল ইসলাম কায়ছার, মফিজুর রহমান, কামাল উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে।

হামলায় আহত জিয়াতুর রশিদ বলেন, প্রথমে তারা আমাদের পথরোধ করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি দিয়ে আমাদের এলোপাতাড়ি মারধর শুরু করে।

আহত জিয়াতুর রশিদকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এআরএস
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর