নোয়াখালীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, দুই বছরের কারাদণ্ড

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

নোয়াখালীতে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। তাকে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

শুক্রবার জেলার বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকার ল্যাবএইড লিমিডেট ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাকিব আহসান (৪৭)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বাওনারা গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ওই ব্যক্তি নিজেকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসেনের বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন খবরে র‍্যাব-১১ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতসহ অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, গ্রেপ্তার ব্যক্তি যে সব সনদ দিখিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফয়সাল।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর