স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বতন্ত্র প্রার্থীর এক এজেন্টকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতের দিকে উপজেলার নাটেশ্বর গ্রামে নিহতের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহিদুজ্জামান পলাশ ওজি (৩৫) ওই গ্রামের জামাল হোসেনের ছেলে। গত ৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে পলাশ। পুনরায় ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে পোলিং এজেন্টের দায়িত্বেও ছিলেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পলাশ স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তার নিজের বাড়িতে একটি মুরগির খামার ছিলো, যা তিনি নিজেই দেখাশুনা করতেন। সবশেষ শনিবার বিকেলে কিছু মুরগি বিক্রি করার পর খামারে কর্মরত দুই কর্মচারী সন্ধ্যায় চলে গেলে পলাশ একাই ওই খামারে ছিলেন।

নিহতের স্ত্রী জানান, রাত ৮টার দিকে তার সাথে মোবাইলে কথা হয় পলাশের। তখন খামার থেকে একটি হাঁস পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবেন বলে জানান তিনি। এরপর রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ঘরের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় ভারি কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছিলো। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

তবে এ হত্যাকাণ্ড নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোনো কারণে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ বা স্থানীয় লোকজন।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর