সাজেকে গুলি করে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনস্থল সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফ প্রসিত গ্রুপের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার দুপুর দুইটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল।

এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ।

তবে অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, সাজেক এলাকায় তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই।

নিহত আশিষ চাকমার (৪৫) বাড়ি বাঘাইছড়ির রুপাকারি ইউনিয়নের মোরখোনা গ্রামে। দীপায়ন চাকমা সাজেকের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে অবকাশ যাপনে ১০ ফেব্রুয়ারি সাজেক যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার সফরকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কেএসএইচ
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর