মিয়ানমার সীমান্তে যা ঘটছে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ক্যাম্পগুলো দখল করে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

একাত্তরের কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ওই এলাকায় ছিলেন। ক্যামেরায় ছিলেন হেলাল উদ্দিন।

রোববার সকাল থেকে মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলি আবারো শুরু হয়। সেখান থেকে উড়ে আসা বুলেটে আহত হয়েছেন বাংলাদেশের তিন নাগরিক।

প্রাণ বাঁচাতে রোববার সকালে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সীমান্তরক্ষা পুলিশের ৬৬ জন সদস্য। তাদের মধ্যে আহত হয়েছেন ২০জন।

একাত্তরের কক্সবাজার প্রতিনিধি সন্ধ্যায় জানিয়েছেন, ৩৪ নম্বর পিলারের মিয়ানমারের ঘাঁটির ডানে-বাঁয়ে দুই কিলোমিটার পর্যন্ত গোলাগুলি চলছে। সন্ধ্যায় সাতটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্তও গোলাগুলি চলছিলো।

তিনি জানান, আশঙ্কা করা হচ্ছে, ওই পিলারটি কাছের বিজিপি ক্যাম্প দখল করে ফেলতে পারে। বিদ্রোহী বাহিনী অনেকদিন ধরে চেষ্টা করছে ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার । রোববার শেষ চেষ্টা করছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমারের মাঝের অংশে অনেককে পড়ে থাকতে দেখা গেছে। তবে পড়ে থাকা মানুষগুলো জীবিত নাকি মৃত না বোঝার উপায় ছিলো না।

সকাল থেকেই কুয়াশা ভেদ করে মিয়ানমার থেকে মুহুর্মুহু গুলি ও মর্টারশেলের বিকট শব্দ আসে তুমব্রু সীমান্তে। বিদ্রোহী ও জান্তার সেই সংঘর্ষের ছবিও ধরা পড়ে একাত্তরের ক্যামেরায়।
রোববার সকাল থেকে তুমব্রু সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে লাগাতার গুলি ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, গোলাগুলির মাঝে দিশেহারা হয়ে ১৪ জনের মতো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশ অংশে ঢুকে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেই সংখ্যা ৬৬টিতে গিয়ে দাঁড়িয়েছে।

কাঁদা মাখা ইউনিফর্ম ও ভীতসন্ত্রস্ত সীমান্তরক্ষীদের আশ্রয় দেন স্থানীয়রা। তারপর তারা চলে যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হেফাজতে।

সীমান্তের ওপারে আকাশে উড়তে দেখা যায় মিয়ানমারের হেলিকপ্টার। তখনো শোনা যাচ্ছিলো ভারী অস্ত্রের শব্দ

মিয়ানমারের ভেতরে পাল্টাপাল্টি সংঘর্ষের গুলি এসে পড়ে তমব্রু সীমান্তের বাসিন্দা অম্বুর শরীরে। ভয়ে অজ্ঞান হন এক তরুণী হালিমা।

এমন পরিস্থিতিতে ঘর ছেড়ে নিরাপদে ছুটতে থাকেন স্থানীয়রা। সীমান্ত ঘেঁষা অনেক মানুষ সরে গেছেন দুরে।

তবে ওই এলাকায় এখনো সহায় সম্বল আটকে ধরতে রয়ে সীমান্ত এলাকার ঘরবাড়িতে রয়ে গেছেন অনেকে। বললেন, ভীষণ ভয় করছে তাদের।

বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী এলাকা ঘুমধুম-তুমব্রুতে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জনিত কারণে ছয়টি বিদ্যালয় সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের চলাচল সীমিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ঘুমধুম-তুমব্রু এলাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শনিবারও মিয়ানমারের বুলেট আঘাত করেছে স্থানীয় অটোরিক্সায়। রাতে মর্টারশেল এসে ক্ষতিগ্রস্ত করে একটি বসত ঘর।

গায়ের ওপর পড়লে ছেড়ে দেব না

এমন পরিস্থিতির ভেতর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন,  আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। তার মানে এই নয় যে, আমাদের গায়ের ওপর পড়ে যাবে, আমরা ছেড়ে দেব, সেটা নয়।

সীমান্তে বাংলাদেশও শক্তি বাড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় তৈরি আছি। আমাদের বিজিবি, ওখানে শক্তি বৃদ্ধি করেছে। আমাদের পুলিশ বাহিনীকে বলে দিয়েছি, আমাদের কোস্টগার্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি যেনো কোনোভাবেই আমাদের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ না করতে পারে।

 

 

কেএসএইচ
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর