রাতে ঘুমধুম সীমান্তের ওপারে ব্যাপক সংঘর্ষ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারে সরকারি বাহিনী ও আরকান আর্মিরমদ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনের বেলা ওপারের সীমন্ত শান্ত থাকলেও রাত থেকে গুলি, মর্টার শেলের শব্দ শোনা গেছে। 

শুক্রবার সকালে সরেজমিন ঘুমধুম সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে। এমন অবস্থায় আতঙ্কে আছেন সীমান্তবাসীরা। একই সঙ্গে ঘর ছড়ে পালিয়েছেন অনেকেই। 

স্থানীয়রা জানান, টেকনাফের উনথ্রিপ্রাং এলাকায় গত রাতে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। মিয়ানমারের আর্মির সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলেছে। বিদ্রোহীরা কয়েকটি ক্যাম্প দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সরকারি সামরিক বাহিনী তা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। যার ফলে ব্যাপক গোলাগুলি ,মর্টার শেল, রকেটের শব্দ পাওয়া যাচ্ছে।

তারা জাননা, উনথ্রিপ্রাং এলাকায় বেশ কিছু বিজিপির পোশাকধারীদের অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তারা আতঙ্কে ও আত্মরক্ষায় এপারে আসর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সে ধরনের ঘটনা ঘটেনি। 

শুধু উনথ্রিপ্রাং নয়, টেকনাফ সীমান্তের খারাংখালী এলাকাও জড়ো হয়েছে অনেক বিজিপি সদস্য। 

এদিকে বাংলাদেশিদের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের ছোড়া কিছু বিস্ফোরক অবিস্ফোরিত অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশের ভেতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব এলাকায় বাংলাদেশের মধ্য আর অনেক অবিস্ফোরিত সামরিক গোলা আছে। যদি কোনো কৃষক কিংবা সীমান্ত এলাকার জেলে মাছ ধরতে গিয়ে এই গোলায় পা দেয় তাহলে তাদের জীবন সংশয় আছে। 

মায়নমার সীমান্ত পেরিয়ে আসা কয়েকজন বিজিপি সদস্য জানান, ঘুমধুম, বুচিদং হারিবিল বিদ্রোহীদের দখলে। তাদের চৌকি আক্রমণের শিকার হয়েছে ৩-৪টি ক্যাম্প বেদখল হয়েছে। প্রতি ক্যাম্পে ২৬ জন ছিলেন। ৩৩০ জন এ পর্যন্ত চলে এসেছে। নৌ পথে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। 

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজিপি সদস্যদের সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্য আসতে পারে, এটা যাচাই বাছাইয়ের চলছে। বৃহস্পতিবার ধুমঘুম- তুমমব্রুতে যে ১০০ জনের মতো আশ্রিত ছিলো তাদের টেকনাফে নিয়ে যাওয়া হয়েছে। টেকনাফের নৌ পথটি ব্যবহার করে তাদের পুশ ব্যাক করা হতে পারে এবং সেভাবেই কথা হচ্ছে। আমাদের ধারণা খুব অল্প সময়ের মধ্যেই তাদের নিয়ে যাওয়া হয়েছে। 

একাত্তর/এএ/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর