নারী শ্রমিকদের জন্য বাস্কেটবল টুর্নামেন্ট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

সারাদিনের কাজের ফাঁকে মধ্যাহ্ন বিরতিতে নারী শ্রমিকদের বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানা। কর্মস্থলকে আকর্ষণীয় করতেই এ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, এখন কাজের চাপ কম থাকায় এমন টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে। এদিকে শ্রমিকরা বলছেন, এ ধরণের আয়োজন তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। 

ভরদুপুরে চিট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানার ছাদে নারী শ্রমিকদের বাস্কটবল টুর্নামেন্ট চলতে দেখে অবাক হতে হলো। শুনাতে কিছুটা অদ্ভুত হলেও মধ্যাহ্ন বিরতিতে নারী শ্রমিকদের জন্য এমন টুর্ণামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত হরাইজন ইন্টারন্যাশনাল কোম্পানি। টুর্নামেন্ট অংশ নেয়া নারী শ্রমিকরা বললেন, এ ধরণের আয়োজন তারা কখনো চিন্তা করেননি।

চীনা মালিকানার এই কারখানায় তৈরি হয় বিশ্বের অনেক নামকরা ব্রাণ্ডের পণ্য। এই টুর্নামেন্টের নেপথ্যের মানুষ কারখানার ম্যানেজার রবার্তো হারাইয়োনো গো। 

ইন্দোনেশিয়ার নাগরিক রবার্তো বললেন, শ্রমিকদের কাজ ও কর্মস্থলের প্রতি মনোযোগ বাড়াতেই এই টুর্নামেন্ট। এই ধরণের আয়োজন উৎপাদনশীলতা বাড়ায়।

কথায় কথায় রবার্তো বললেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে। এ কারণে অর্ডারও কমছে।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রশংসা করে রবার্তো বললেন, নতুন বেতন কাঠামো কার্যকর হলে উৎপাদনে তার ইতিবাচক প্রভাব পড়বে।

 

 

এআর
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার এক গমক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামের এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৯ মার্চ) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। করিমা বেগম...
মোংলা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের আবাসনের জন্য নব নির্মিত ডরমিটরির উদ্বোধন করেছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর