র‌্যাবের হাতে ধরা অপহরণ মামলার পলাতক আসামি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম

নোয়াখালীতে র‌্যাবের অভিযানে অপহরণ মামলার যাবজ্জীবন সাজার পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ীর দলপুর ওয়াসা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম জসিম উদ্দিন (৪৫)। তিনি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চর উরিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গোলাম মোর্শেদ জানান, ২০০৩ সালে সুধারাম থানার মামলায় জসিম তিন বছর কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপন করে। পরে আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সাজার রায় দেয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অপরাধ স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর