খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ পিএম

খাগড়াছড়িতে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীর গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে ছেড়ে দেওয়ার পর পেছন থেকে এক আরোহীকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতলে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৩৫)। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি নাসির স্থানীয় হেডটিলা এলাকার হানিফের ছেলে।

জানা যায়, মাটিরাঙ্গার তবলছড়ি থেকে কাজ শেষ করে দুই মোটরসাইকেলযোগে চার জন পানছড়ি সদরের দিকে ফিরছিলেন। ওই এলাকায় এলে ৪/৫জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। একটি মোটরসাইকেল দাঁড়ালেও অপরটি চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে। এতে নাসির আহত হয়। এসময় দুর্বৃত্তরা গুলিবিদ্ধসহ মোটরসাইকেল চালকদের ছেড়ে দেয়।

তবে ওই ঘটনায় একজনকে অপহরণের অভিযোগ করা হলেও একাত্তর তাৎক্ষণিক তা যাচাই করতে পারেনি। 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ির অনিলপাড়ায় ইউপিডিএফের ভ্রাত্রিপ্রতিম সংগঠনের চার জন প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এরপর থেকে পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। এমনকি সন্ধ্যা ছয়টার পর পানছড়িতে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

একাত্তর/এসি
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর