জাটকা ধরার অপরাধে ১৫ জেলের কারাদণ্ড, চারজনের জরিমানা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে ১৫ জেলের কারাদণ্ড ও চারজন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সোমবার দিবাগত রাতে মেঘনা নদীর আমিরাবাদ থেকে মিনি কক্সবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ১৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জনকে ১৫ দিন ও ৯ জনকে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়। বাকি চারজনকে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এছাড়া আটককৃতদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন। অভিযান পরিচালনাকালে ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমানসহ কোস্টগার্ড ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একাত্তর/জো
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর