স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রীসহ চার জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:০৫ পিএম

কুমিল্লায় স্বামীকে গলাকেটে হত্যা মামলায় স্ত্রীসহ চার জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং ওই মামলায় দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লার  অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। তবে রায়ের সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন না।

তারা হলেন- কুমিল্লা জেলার হোমনা উপজেলার কারার কান্দি গ্রামের মো. কুদ্দুস মিয়া (৩২), মো. রাজিব (২৬), মঙ্গলকান্দি গ্রামের আ. খালেক (২৮) ও  এবং নিহতের স্ত্রী মোসা. শাহনেওয়াজ বেগম। 

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি অ্যাড. মো. আবু ইউসুফ জানান, পরকীয়ার জেরে সৌদি প্রবাসী মো. আ. জলিলকে গলাকেটে হত্যা করে স্ত্রী শাহনেওয়াজসহ চার জন। 

তিনি জানান, আসামিরা ২০১৩ সালের ৯ থেকে ১০ জুনের কোনো একদিন কৌশলে ভিকটিমকে ঢাকায় চিকিৎসা করানোর কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। পরে হোমনা থানার বাহেরখোলা গ্রামে তার মরদেহ পাওয়া যায়। 

এ ব্যাপারে নিহতের ছোটভাই তাইজুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদেরআসামি করে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল আল বাকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি রাজিব, শাহনেওয়াজ ও আ. খালেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

তিনি, রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অপরদিকে আসামি পক্ষের আইনজীভী মো. আ. হ. ম তাইফুর আলম রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিলে কথা জানিয়েছেন।

একাত্তর/এসি
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর