মিয়ানমার জান্তার তিন সদস্য পালিয়ে বাংলাদেশে

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার জান্তার এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা লোকজন খবর দিলে বিজিবি এসে তাদের নিরস্ত্র করে। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে বিজিবি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মিয়ানমার সেনাবাহিনীর সাথে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠিয়েছিলো সরকার।

তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

এদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়।

শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কেএসএইচ
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর