মণকে মণ লবণ লুটের পর চাষীকে অপহরণ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:১৩ পিএম

দিনের আলোয় অস্ত্রের মুখে চাষীদের জিম্মি করে কক্সবাজারে প্রায় তিন হাজার মণ লবণ লুট করেছে সশস্ত্র ডাকাতরা। লুটপাটে বাধা দেওয়ায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তিন জনকে।

চকরিয়ার সাহারবিল চিলখালি লবণের মাঠে ঘটনাটি ঘটেছে রোববার। অপহৃত তিন চাষী আমির হোসেন, আয়ুব আলী ও শফিউল করিম এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী মাঠের কয়েকজন চাষী বলেন, রোববার বিকেলে সাহারবিলের চিংড়ি ঘেরে কাছের কাছে ২০ থেকে ২৫ জন সশস্ত্র ডাকাতরা লবণের মাঠে ঢুকে পড়ে।

মাঠে থাকা চাষীদের জিম্মি করে তারা ১৫ লাখ টাকার সমপরিমাণ লবণ লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে তিনজনকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।

লুটপাট ও অপহরণের ঘটনায় চকরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। বলেন, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

দিনদুপুরে ডাকাতি ও অপহরণের ঘটনায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে চকরিয়ার লবণ চাষীদের মধ্যে।

আরবি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর