বিজিপির গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৭:২০ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের মাঝেই নাফ নদে বাংলাদেশি দুই জেলেকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

রোববার সকালে মাছ শিকার থেকে ফেরার সময় নাফ নদে তাদের ওপর বিজিপি সদস্যরা গুলি করে বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে। আহতদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)।

গুলিবিদ্ধ জেলেরা সাগরে মাছ ধরা শেষে ট্রলার নিয়ে নাফ নদ দিয়ে তীরে ফিরছিলেন। এ সময় টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।

গুলিবিদ্ধ জেলেরা দাবী করেছেন তারা বাংলাদেশের জলসীমায় ছিলো এবং পতাকা দেখিয়ে গুলি না করতে অনুরোধ করেছিলো। কিন্তু তারপরও গুলি চালানো হয়।  

এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের জল সীমানা পরিদর্শনে এসে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির সুযোগ নিতে চায় অনেক দুষ্কৃতকারী। কোস্টগার্ড এ বিষয়ে সজাগ রয়েছে।

এদিকে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হবে না বলে জানান তিনি।

আরবি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর