কক্সবাজারে চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত, নাশকতা সন্দেহ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪২ এএম

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারা অংশে চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্থানীয়দের ধারনা, দুর্বৃত্তরা রেললাইনের নাট, বল্টু খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।  

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে বিশেষ ট্রেন চট্টলা এক্সপ্রেস। বেলা সাড়ে ১১টার দিকে এটি কক্সবাজার পৌঁছার কথা থাকলেও তার আগে ট্রেনটি সাড়ে ১০টার দিকে ডুলহাজারা অংশে লাইনচ্যুত হয়ে আটকা পড়ে। লাইন সংস্কারের জন্য চট্টগ্রাম রেলস্টেশন থেকে কর্তৃপক্ষের লোকজন রওনা দিয়েছে। তবে দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি।  

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর একাত্তরকে জানিয়েছেন, দুর্বৃত্তরা রেলাইনের পাথর সরিয়ে নাট-বল্টু খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একাত্তর/এসি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর