কক্সবাজারে ছাত্রলীগ নেতা খুন, নেপথ্যে মোবাইলে ‘গোপন ছবি’

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:৫০ এএম

কক্সবাজারে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট না হলেও তার মোবাইলে থাকা ‘গোপন ছবি’ নিয়ে দ্বদ্বে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের বরাতে উঠেছে এসেছে। তবে পরিবার বলছে, এ ঘটনা পরিকল্পিত, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার বিকেলে জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই ঘটনা ঘটে। 

ওই তরুণের নাম রাগিব শাহরিয়ার মুরাদ (২১)। তিনি ওই এলাকর বাসিন্দা মোহাম্মদ সাইফুল্লাহর সন্তান। মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই আব্দুল্লাহ আল মামুন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা মিজবাউল আলম জানান, ওই দিন বিকেলে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকার রফিক ও আদিল পরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। এসময় ভাইকে বাঁচাতে গেলে মামুনকেও কুপিয়ে আহত করা হয়।

তিনি বলেন, মীমাংসার কথা বলে মামুনকে বাজারে ডেকে নিয়ে গিয়েছিলো। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশের কামারের দোকান থেকে ধারালো দা দিয়ে তাকে কোপানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু বরণ করে।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে রফিক নামে একজন দাবি করেন মুরাদের মোবাইলে তার একটি গোপন ছবি রয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পরিবারের দাবি, সোমবার বিকেলে শামলাপুর বাজারে এই ঘটনার মীমাংসা হওয়ার কথা ছিল। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, মুরাদের গলায় ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর