গোপন বৈঠক থেকে আটক ৩২ রোহিঙ্গা

আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় গোপন একটি বৈঠক থেকে ৩২ জন রোহিঙ্গাকে আটক করে থানায় নেয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজাপালংয়ের একটি বহুতল ভবনের গ্লোবাল ট্রেনিং সেন্টার থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন।

তিনি বলেন, আটক করা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের বৈঠকের কারণ ও কর্মকাণ্ড নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এশিয়া প্যাসিফিক সামিট অব রিফিউজি ২০২৪ এর অংশ হিসেবে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) সহযোগিতায় গোপন বৈঠকে বসে রোহিঙ্গারা।

গোয়েন্দারা খবর পেয়ে সেখানে গিয়ে রোহিঙ্গাদের আটকে করে পুলিশে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে রোহিঙ্গাদের ব্যবহার করা দুইটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল সেট ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়।

গোয়েন্দাদের সন্দেহ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশ করে ক্যাম্পের অভ্যন্তরে থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও তথ্য পাচারে জড়িত থাকতে পারে আটক রোহিঙ্গারা। 

আরবি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর