কুকি চিন আর্মির নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:১৫ পিএম

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তাদের মধ্যে আকিম দেশ ও বিদেশে প্রশিক্ষণ নেওয়া। এর আগে এক অভিযানে কুকি চিনের ১৮ নারী সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

শুক্রবার ভোর ছয়টার দিকে বান্দরবানের লাইমী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর জন হলেন লাল সিয়াম লম বম (৬০)।

শুক্রবার সন্ধ্যায় ছয়টার দিকে সাংবা‌দিক‌দের এ তথ্য জানান র‌্যা‌ব-১৫ অধিনায়ক লেফট্যানেন্ট ক‌র্নেল এইচএম সাজ্জাদ হো‌সেন।

কে এই আকিম বম

আকিম বম সম্পর্কে তিনি বলেন, ২০২৩ সালে সে কাল্পা কেউক্রাডং এলাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হয়। এসময় মাইকেল নামে একটি ছেলে সঙ্গে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক হয়। মাইকেলের মাধ্যমেই সে কেএনএফের ট্রেনিংয়ে যায়।

যেভাবে কুকি চিনের আস্তানায় আকিম

২০২৩ সালের ডিসেম্বরের শুরু দিকে এক সন্ধ্যায় আকিম ও মাইকেল পায়ে হেঁটে কেএনএফের ট্রেনিং সেন্টারের দিকে রওনা হয়। পরের দিন ভোর পাঁচটার দিকে তারা রোয়াংছড়ির গহীন পাহাড়ি জঙ্গলের ট্রেনিং সেন্টারে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ভান থার ময়-বম নামে কেএনএফের একজন নারী কমান্ডারের সঙ্গে তাদের পরিচয় হয় এবং ট্রেনিং সেন্টারে তাদের স্বাগত জানায়। 

কুকিদের আস্তানায় আর কারা

আকিমের দেওয়া তথ্য মতে, সেখানে আরও অ‌নেক নারী ছিল। তবে তাদের বেশিরভাগের মুখে কালি মাখা থাক‌তো। যার কার‌ণে অ‌নে‌কেই অপ‌রি‌চিত। মুখের এ কা‌লি প্রতি সাত দিন পর বদল কর‌তো। ট্রেনিং সেন্টারের নাম ছিল কেডিওন (ঈশ্বরের দিকে)। তাদের ব্যাচে ২০ জন প্রশিক্ষণার্থী ছিল। তাদের প্রশিক্ষণ দিতো ৪-৫ জন এবং প্রশাসনিক কাজের জন্য আলাদা সদস্য নিয়োজিত ছিল। 

কেমন প্রশিক্ষণ হতো আকিমদের

প্রশিক্ষণের বিষয়ে সে জানায়, ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে ট্রেনিং শুরু করতো। প্রশিক্ষণ হিসেবে শারীরিক প্রশিক্ষণ বিশেষ করে মার্শাল আর্ট শেখানো হতো।  প্রশিক্ষণের কষ্ট সহ্য করার জন্য তাদের বেত দিয়ে আঘাত করা হতো। এছাড়া বিভিন্ন কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য লাঠি দিয়েও আঘাত ও টর্চার করা হতো। 

বিশেষ প্রশিক্ষণ

পাহাড় ও জঙ্গলে কীভানে নিজেকে লুকিয়ে রাখতে হয় এ ব্যাপারে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো। এছাড়াও জঙ্গলে বৈরি পরিবেশে কীভাবে টিকে থাকতে হয় সে প্রশিক্ষণও দিতো। প্রশিক্ষণ চলতো সকাল ১০টা পর্যন্ত। এসময় সাধারণ খাবা‌রের পাশাপা‌শি তারা বনের পাখি, কাঠবিড়ালি শিকার ক‌রেও  রান্না করে খেত। তার প্রশিক্ষণের সময় মেয়েদের একদলে ৫০ জন উত্তীর্ণ হয়েছে। প্রায় তিন শতাধিক পুরুষ সদস্যও প্রশিক্ষণে ছিল। রুমা এলাকায় আরও দেড় শতাধিক নারী-পুরুষ প্রশিক্ষণরত ছিল ব‌লেও জানায় সে।

ফিরে দেখা

চলতি বছরের এপ্রিলের শুরুতে কেএনএফের সন্ত্রাসীরা রুমা ও থানচিতে সরকারি সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় হামলা চালায়। ব্যাংকে লুটপাট ছাড়াও অস্ত্রের মুখে সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।

থানচিতে তিনটি গাড়িতে চড়ে দিনদুপরে গুলি করতে করতে ব্যাংক ডাকাতি করতে আসে কেএনএফ সদস্যরা।

নগদ টাকাসহ লুট করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি। পরে র‌্যারের মধ্যস্থতায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়।

সশস্ত্র সন্ত্রাসীরা আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকিতেও হামলা চালায়।

ডাকাতি লুটপাট ও অপহরণের বিভিন্ন ঘটনায় আটটি মামলা হয়েছে। কেএনএফকে দমন করতে সরকারের পক্ষ থেকে যৌথ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়।

এরপর সাত এপ্রিল বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করে র‌্যাব। যদিও কুকি চিনদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে চেওসিম বলে অস্বীকার করা হয়।

এর পরের দিন আট এপ্রিল বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি চিনের মোট ৪৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন নারী ছিলেন।

একাত্তর/এসি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর