চট্টগ্রামে অপহৃত কিশোর উদ্ধার, গ্যাং লিডারসহ গ্রেপ্তার আট

আপডেট : ১৮ মে ২০২৪, ০৫:৫৯ পিএম

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাত থেকে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ। এসময় মুক্তিপণ দাবি করা গ্যাং লিডার, সাত সহযোগীসহ আট জনকে গ্রেপ্তার এবং দেশীয়,আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরী ও পাহাড়তলীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

তারা হলেন-  কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী (২৫), মো. রাকিব হোসেন (২২), মো. কাউসার (২২), মো. মেহেরাজ সামি (২১), শেখ সাদি হাসান (২০), মো. সাগর হোসেন (২৭), সাইফুল ইসলাম শান্ত (২৬) ও আব্দুর রহমান (২১)।

খুলশী থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, শুক্রবার বিকেলে  চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আরিফ নামে এক কিশোর খেলা দেখতে যায়। পরে মাঠের বাইরে শরবত খেতে গেলে তার কাছে থাকা চারটি মোবাইল ছিনতাই করা হয়। এসময় কিশোর গ্যাংয়ের ৮-১০ জন তাকে মারধর করে। পরে বাটা গলিতে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিমের ভাই ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি জানায়।

তিনি জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর আকবরশাহ ও পাহাড়তলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারদের দেওয়া তথ্যে আরিফের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিভিন্ন মডেলের চারটি মোবাইল সেট, ঘটনায় ব্যবহৃত কিরিচ, এসএস পাইপ, অপহরণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

পাশাপাশি হেলাল বাদশা চৌধুরীর দেওয়া তথ্যে নগরের খুলশী থানার বাটাগলির তাহের সাহেবের খালি প্লট থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও  দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে থানায় অপহরণ ও অস্ত্র আইনে দুইটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর