রোহিঙ্গা ক্যাম্পে গ্রেনেড, আগ্নোয়াস্ত্রসহ আরসার চার সদস্য আটক

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:১২ পিএম

কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে হ্যান্ড গ্রেনেড ও ভারী আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, চারটি ওয়ান শুটার গান, একটি দেশীয় এমজি, চারটি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে জেলার উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১ বি-৭ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন-  আরসার শীর্ষ সন্ত্রাসী আমির হোসেন, জিয়াউর রহমান, সৈয়দুল আমিন ও মোহাম্মদ হারুন। তাদের মধ্যে আমির ও জিয়া ক্যাম্পের মাঝি আয়ুব হত্যায় সরাসরি জড়িত বলে দাবি করেছে পুলিশ। 

এদিন বিকেলে ১৪-এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন খবরে ক্যাম্পে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর