সেন্টমার্টিনে চিকিৎসার অভাব, দুর্ভোগ

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৩:৩৩ পিএম

সেন্টমার্টিনে চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে আছেন বাসিন্দারা। সাধারণ জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও আঁতকে উঠছেন তারা। কারণ জরুরি প্রয়োজনে দ্বীপ ছাড়ার কোনো উপায় নেই। এ অবস্থায় জরুরিভিত্তিতে ‘সি অ্যাম্বুলেন্স’ চালুর দাবি তাদের।

সাগরের মাঝখানে বসবাস সেন্টমার্টিনের ১০ হাজার মানুষের। এই বিশাল সাগর দ্বীপবাসীর উপার্জনের অন্যতম উৎস হলেও সব সময় সাগরের আচরণ দ্বীপ বাসীর পক্ষে থাকে না।

মুহূর্তেই রঙ পাল্টে সেন্টমার্টিনের মানুষকে ঘরবন্দি করে রাখে বঙ্গোপসাগর। তখন নারিকেল জিনজিরার মানুষের সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় চিকিৎসা নিয়ে। জরুরি চিকিৎসা নিতে দ্বীপ ছাড়তে পারেন না কেউই।

স্থানীয়রা জানান, রাতে কেউ অসুস্থ হলে তারা হাসপাতালে গেলে চিকিৎসা পান না।

দ্বীপের বাসিন্দাদের অভিযোগ, উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে ট্রলারে মৃত্যু হয়েছে অনেক স্বজনের। আবার অনেকে কোথাও না যেতে পেরে চিকিৎসার অভাবে দ্বীপেই মারা গেছেন।

তাদের অভিযোগ, সেন্টমার্টিনের ২০ শয্যার হাসপাতালটির কাঠামো ভালো হলেও চিকিৎসক থাকেন না। আর চিকিৎসক পেলেও চিকিৎসা সেবা উন্নত নয়। তাই এই দুর্ভোগ থেকে বাঁচাতে প্রয়োজন ‘সি অ্যাম্বুলেন্স’ চালু।

সেন্টমার্টিনবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে ‘সি অ্যাম্বুলেন্স’ চালুর দাবি পক্ষে মত দিয়েছেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকরাও।

সেন্টমার্টিন উপ-স্বাস্থ্য ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. নাইমুর রহমান বলেন, এখানে অনেক কমতি আছে। জরুরি প্রয়োজনে রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করতে পারলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই ‘সি অ্যাম্বুলেন্স’ থাকাটা জরুরি।

 

একাত্তর/আরএ
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পূর্ব সাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এসময় মাছ ধরার দুই ট্রলারসহ ১৫ জেলে তারা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি বোটসহ ছয় মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর