আরসার কিলিং গ্রুপ কমান্ডারসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যার মূলহোতা আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডারসহ দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় বিদেশি রাইফেল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার জেলার উখিয়ার পালংখালী রোহিঙ্গা বাজারের মরাগাছতলায় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- উখিয়া মধুছড়া ক্যাম্প-৪ এর  ডি/৯ ব্লকের নজির আহম্মদের ছেলে হাফেজ কামাল (৩৫), তার দেহরক্ষী ডি/৩ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে আনসার উল্লাহ (২০) ও ক্যাম্প-১৮ এর আট ব্লকের বলি আমিনের ছেলে মোহাম্মদ সাইফুল। 

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনেএসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যে র‌্যাব আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামালের অবস্থান সম্পর্কে তথ্য পায়।

মঙ্গলবার ওই এলাকায় অভিযান চালিয়ে হাফেজ কামালের অন্যতম সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুলের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে উখিয়ার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও অভিযান চালায়। 

এ সময় পালানোর চেষ্টাকালে হাফেজ কামাল ও তার দেহরক্ষী আনসার উল্লাহকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী সংগঠন আরসার সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর