অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই শুরু

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১১:২০ পিএম

আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে প্রক্রিয়া শুরু হয়েছে। এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের এ আয়োজনে অংশ নিচ্ছে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে এই বাছাইপর্ব। এনায়েতবাজার মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের প্রায় ২শ’ শিক্ষার্থী। তাদের থেকে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ২০ জন জুনিয়র গ্রুপে থাকবে।

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব।

জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানিয়েছেন, শেষ ৩০ জনের ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে যোগ হয়েছে এপেক্সের নাম

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের জন্য ২০২৪ সাল, এক সাফল্য আর আনন্দের বার্তা নিয়ে হাজির হয়। অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আয়োজন করতে গিয়ে নিয়মিত স্পন্সর না পাওয়াটাই যেন স্বাভাবিক হয়ে উঠছিলো। এমন বিষাদময় আধার কাটিয়ে ভোরের সূর্যের দেখা পাবার মতোই আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে যায় এপেক্স গ্রুপ।

এপেক্স এসেছে! সঙ্গে করে আনন্দের বার্তা এবং আরও কিছু প্রতিষ্ঠানকেও নিয়ে এসেছে। এদের মধ্যে প্রথমেই বলতে হয় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লি.- যাদের নামের আগে যুক্ত হয়েছে ‘পাওয়ার্ড বাই’ শিরোনামটি। শব্দটি দাঁড়ালো এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড - পাওয়ার্ড বাই: গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লি.।

আর কারা সঙ্গী হয়েছে!

তৃতীয় নামটি আমরা দেখতে পাই, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লি.। একে একে চলে আসে, পোলার আইসক্রিম, ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান লিঙ্কথ্রি, একাত্তর টিভি, সিটি ব্যাংক লি., ব্র্যাক ব্যাংক লি., রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দুরন্ত টেলিভিশন, প্রথম আলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সঙ্গে আরও আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শো এন্ড টেল এবং ফ্লোরিয়া টেক।

একাত্তর/আরএ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর