বৌদ্ধ বিহারে নাশকতা, বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্বেগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম

দেড়শ’ বছরের প্রাচীন রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তারা। পাশাপাশি বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা।

শনিবার বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় সই করা বিবৃতিতে বলা হয়, কক্সবাজারের রামুর বড় ক্যাং নামে পরিচিত কাঠের তৈরি বিহারটিতে গত ৫ জানুয়ারি রাত ২টার দিকে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে মৌলবাদী গোষ্ঠী। আগুনে বিহারের কাঠের সিঁড়ি পুড়ে গেছে। তবে ভয়াবহ নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে কক্সবাজার জেলার রামু থানার ঐতিহ্যবাহী চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহার।

১২ বছর আগে রামুর বৌদ্ধ বিহার জ্বালিয়ে দেয়ার ঘটনা স্মরণ করে বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বরেও সাম্প্রদায়িক সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে বিহারটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পুরোহিতরা বিহারের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় এবার অগ্নিসংযোগ করা হয়।

নির্বাচনের আগে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির ন্যাক্কারজনক এই অপচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-এর সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। 

তারা জানান, নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির জন্য সুপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এদেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তারা।

আরবিএস
রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটাবৈষম্য ও অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার (২০) ও শুক্রবার (২১ নভেম্বর) দুই দিন ব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট,...
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও হরতাল পালন করছেন ফরিদপুরবাসী। প্রশাসনের বাধা সত্ত্বেও তারা কয়েক দফায় সড়ক অবরোধ করেন। আর বাগেরহাটে চলছে সকাল-সন্ধা হরতাল।
আওয়ামী লীগের চোরাগোপ্তা হরতাল বাংলাদেশের মানুষ মানে না, পরোয়াও করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 
কোটাবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের নাশকতায় রেল চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে। নাশকতার কারণে ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত পূর্বাঞ্চলীয় রেলের আর্থিক ক্ষতি ৩৮ কোটি টাকা। চলাচল বন্ধ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর