সাবেক এমপি লতিফ তিন দিনের রিমান্ডে

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৪:৩৩ পিএম

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার শুনানি শেষে মহানগর হাকিম জুয়েল দেব এ আদেশ দেন।

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুক্রবার রাতে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ওসি ফজলুর কাদের পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তাকে গ্রেপ্তারের পর সাতদিনের রিমান্ড আবেদন চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট নগরী নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে দেওয়ানহাট এলাকায় গুলিতে আহত হন এরশাদ নামের এক ব্যক্তি। নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীরসহ আসামিরা রড, হকিস্টিক দিয়ে বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে পিটিয়ে আহত করেন।

এজাহারে বলা হয়, এ সময় হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটান। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। আহত এরশাদ বাদী হয়ে এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

লতিফ আওয়ামী লীগের হয়ে চট্টগ্রাম-১১ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একসময় চট্টগ্রাম চেম্বারেরও সভাপতি ছিলেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর এম এ লতিফ কয়েকদিন চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়র বাসায় ছিলেন।

গত ৯ অগাস্ট তিনি ওই এলাকার মসজিদে নামাজ পড়ে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের রোষানলে পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

কেএসএইচ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর