সাংবাদিকদের '১৫ সেকেন্ডে ফিনিশ' করে দেওয়ার হুমকি সমন্বয়ক রাফির

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০১:৪৩ পিএম

সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক ও চার সহসমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই হুমকি দেন বলে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে। 

এরি মধ্যে সাংবাদিকদের হুমকি দিয়ে রাফি যে বক্তব্য দিয়েছেন তাও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সাংবাদিকের হুমকি দিয়ে সমন্বয়ক রাফি বলেন, আমরা হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। ১৫ সেকেন্ডও লাগবে না।

'যখন সাংবাদিক ছিলো না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিলো, তখন কিন্তু আন্দোলন চলেছে। এত এত খুন হয়েছে, এত এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে,' বলেন তিনি। 

সম্বনয়ক রাফি বলেন, আপনারা (সাংবাদিক) কিন্তু এটা ভাইবেন না যে, এইগুলা ছড়ায়ে আপনারা রেহাই পাবেন। আপনারাও কিন্তু রেহাই পাবেন না। একদম ১৫ সেকেন্ডে ফিনিশ করে দিবো। 

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহসমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।

আরবি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর