মনোহরগঞ্জে দাফনের শুকনো মাটিটুকুও নেই

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম

কুমিল্লায় উজান থেকে আসা ঢলের পানি কমেছে। কিন্তু জলাঞ্চল নামে খ্যাত মনোহরগঞ্জ উপজেলায় বানে পানি বাড়ছে হু হু করে। ইতিমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের ২৩৬টি গ্রাম তলিয়ে গেছে। উজানের পানি, কাড়কিনদী আর ফেনীর মুহুরি নদীর পানি নামলেও বেড়েছে ডাকাতিয়ার। নদীটি এখন এমন রূপ ধরেছে যে, মনোহরগঞ্জ উপজেলায় লাশ দাফনের শুকনো মাটিটুকুও কোথাও নেই।

উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত মানুষ। আবার সহায়, সম্পদ রক্ষায় হাজারও পরিবার থেকে গেছেন নিজেদের বাড়িতেই। কেউ উঁচু মাচা করে, কেউ আবার চকি বা খাটের ওপর দিন পার করছেন। ডুবে থাকা গ্রামগুলোয় একমাত্র নৌকাই বেঁচে থাকার বাহন। 

সরকারি হিসাবে জেলার ১৪ উপজেলার ১০ লাখ ৬১ হাজার মানুষ এখনও পানিবন্দি। তবে বেসরকারিভাবে এই সংখ্যা আরও বেশি। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী বলেন, কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বন্যা কবলিত। এসব উপজেলার ১২৫টি ইউনিয়নের ১০ লাখ ৬১ হাজার মানুষ বন্যায় আক্রান্ত। তাদের আশ্রয় দিতে মোট ৭২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অব্যাহত রয়েছে ত্রাণ কার্যক্রম। 

একাত্তর/এসি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর