কুমিল্লায় বন্যার্তদের পাশে মেঘনা গ্রুপ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

কুমিল্লায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ব্যবসা প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ১৮ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে উপজেলা কনকাপৈত ইউনিয়নের সবগুলো গ্রাম ও নাঙ্গলকোট উপজেলার কয়েকটি গ্রামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, উপজেলার কৃতি সন্তান মো. মোস্তফা কামালের উদ্যোগে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। 

এই কার্যক্রম দেখাশোনা করছেন কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিব উল্লাহ ও  কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।     

স্থানীয়রা জানান, গত ২১ আগস্ট রাতের ভারী বর্ষণ ও উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কনকাপৈত ইউনিয়নের সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পরদিন মেঘনা গ্রুপ থেকে বানভাসিদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়। কনকাপৈত আলহাজ্ব  নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে শুকনো খাবারগুলো ট্রাক্টর ভর্তি করে প্রত্যেক গ্রামের সামাজিক ব্যক্তিবর্গের কাজে হস্তান্তর করা হয়। তারা সেই খাবার দুর্গত মানুষের মধ্যে বিলি করেন। 

বন্যা পরিস্থি‌তি উন্নতি হওয়ায় শনিবার থেকে দ্বিতীয় ধাপে আবারও দুর্গত পরিবারের জন্য চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ বিতরণ করা হয়। 

কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও দানবীর মো. মোস্তফা কামাল বানভাসিদের সেবায় তাৎক্ষণিক খাবারের ব্যবস্থা করেছেন। সার্বক্ষণিক তিনি ইউনিয়নের মানুষের খোঁজখবর নিয়ে‌ছেন। আল্লাহর কাছে তার দীর্ঘ হায়াত কামনা করি।

এদি‌কে কু‌মিল্লায় বন্যার্ত মানু‌ষের জন্য জেলা প্রশাস‌নের মাধ্যমে বু‌ড়িচং, ব্রাহ্মণপাড়া, ম‌নোহরগঞ্জসহ ১৪ উপ‌জেলায় পা‌নি, বিস্কুট, পাউরু‌টিসহ শুক‌নো খাবার সামগ্রী দেওয়া হয়েছে মেঘনা গ্রুপ থে‌কে।

একাত্তর/এসি
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর